দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জন মারা গেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল। বাকি সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। এ ছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে দেশে মোট ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।
যে আই